সূরা আল মাআরিজ, আয়াত ৩৩
উন্নয়নের সোপান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭২ (১৫ লাইন)
وَالَّذِیۡنَ ہُمۡ بِشَہٰدٰتِہِمۡ قَآئِمُوۡنَ ۪ۙ
যারা তাদের সাক্ষ্যদানে (সত্যতার উপর) সুপ্রতিষ্ঠিত,
তাইসিরুল কুরআন
And those who are in their testimonies upright
Sahih International
তাফসীর
আর যারা তাদের সাক্ষ্য দানে অটল। [১]
[১] অর্থাৎ, তারা সাক্ষ্য সঠিকভাবে প্রদান করে, যদিও এতে (সঠিক সাক্ষ্যদানে) তার কোন নিকটাত্মীয় ক্ষতিগ্রস্ত হয় তবুও। এ ছাড়া তারা (কোন স্বার্থে) সাক্ষ্য গোপনও করে না এবং তাতে কোন পরিবর্তনও করে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি