সূরা আল মাআরিজ, আয়াত ৩৭
উন্নয়নের সোপান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭২ (১৫ লাইন)
عَنِ الۡیَمِیۡنِ وَعَنِ الشِّمَالِ عِزِیۡنَ
ডান দিক আর বাম দিক থেকে দলে দলে,
তাইসিরুল কুরআন
[To sit] on [your] right and [your] left in separate groups
Sahih International
তাফসীর
ডান ও বাম দিক হতে দলে দলে? [১]
[১] এখানে নবী (সাঃ)-এর যুগের কাফেরদের কথা উল্লেখ হয়েছে। তারা রসূল (সাঃ)-এর মজলিসে দৌড়ে দৌড়ে আসত। কিন্তু তাঁর কথা শুনে আমল করার পরিবর্তে তাঁকে নিয়ে উপহাস করত এবং দলে দলে বিভক্ত হয়ে যেত। আর তারা দাবী করত যে, যদি মুসলিমরা জান্নাতে যায়, তাহলে আমরা তাদের পূর্বে জান্নাতে প্রবেশ করব। পরের আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের এই বাতিল ধারণার খন্ডন করেছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি