সূরা আল মাআরিজ, আয়াত ৪২
উন্নয়নের সোপান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭২ (১৫ লাইন)
فَذَرۡہُمۡ یَخُوۡضُوۡا وَیَلۡعَبُوۡا حَتّٰی یُلٰقُوۡا یَوۡمَہُمُ الَّذِیۡ یُوۡعَدُوۡنَ ۙ
কাজেই তাদেরকে অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের সাক্ষাৎ লাভ করে যে দিনের ও‘য়াদা তাদেরকে দেয়া হয়েছিল।
তাইসিরুল কুরআন
So leave them to converse vainly and amuse themselves until they meet their Day which they are promised
Sahih International
তাফসীর
অতএব তাদেরকে বাক-বিতন্ডা ও ক্রীড়া-কৌতুকে মত্ত থাকতে দাও,[১] যে দিবস সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল, তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত।
[১] অর্থাৎ, বাজে ও অনর্থক আলোচনায় মগ্ন থাকতে এবং নিজেদের দুনিয়া নিয়ে মত্ত থাকতে দাও। তুমি তোমার প্রচার-প্রসারের কাজ অব্যাহত রাখ। তাদের আচরণ যেন তোমাকে তোমার দায়িত্ব পালনে উদাসীন অথবা মনঃক্ষুণ্ণ না করে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি