সূরা আল মাআরিজ, আয়াত ৭
উন্নয়নের সোপান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭১ (১৫ লাইন)
وَّنَرٰىہُ قَرِیۡبًا ؕ
কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।
তাইসিরুল কুরআন
But We see it [as] near
Sahih International
তাফসীর
কিন্তু আমি এটাকে আসন্ন দেখছি।[১]
[১] 'সুদূর' অর্থ, অসম্ভব। আর 'আসন্ন' বা 'নিকট' অর্থ, সুনিশ্চিত। অর্থাৎ, কাফেররা কিয়ামতকে অসম্ভব মনে করে থাকে। আর মুসলিমদের বিশ্বাস হল যে, তা অবশ্যই ঘটবে। যেহেতু, كُلُّ مَا هُوَ آتٍ فَهُوَ قَرِيْبٌ অর্থাৎ, প্রতিটি জিনিস যা আসবে তা অতি নিকটেই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি