১১১. আল লাহাব · জ্বলন্ত অংগার
আয়াত ১/৫ · পারা ৩০ · পৃষ্ঠা ৬১০
ٱلْمَسَد
سورة ٱلْمَسَد
জ্বলন্ত অংগার · Al-Masad · ৫ আয়াত · মাক্কী
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَہَبٍ وَّتَبَّ ؕ
আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,
তাইসিরুল কুরআন
مَاۤ اَغۡنٰی عَنۡہُ مَالُہٗ وَمَا کَسَبَ ؕ
তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,
তাইসিরুল কুরআন
سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ ۚۖ
অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,
তাইসিরুল কুরআন
وَّامۡرَاَتُہٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ ۚ
আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
তাইসিরুল কুরআন
فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ٪
আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।
তাইসিরুল কুরআন