সূরা আল মুদ্দাছ্ছির, আয়াত ১১
পোশাক পরিহিত · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৯ (১৫ লাইন)
ذَرۡنِیۡ وَمَنۡ خَلَقۡتُ وَحِیۡدًا ۙ
ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।
তাইসিরুল কুরআন
Leave Me with the one I created alone
Sahih International
তাফসীর
আমাকে ছেড়ে দাও এবং তাকে যাকে আমি একাই সৃষ্টি করেছি। [১]
[১] এ বাক্যে রয়েছে ধমক ও তিরস্কারের স্বর। যাকে আমি একাই মায়ের পেটে সৃষ্টি করেছি, তার কাছে না ছিল মাল-ধন, আর না ছিল সন্তান-সন্ততি, তাকে আর আমাকে একাই ছেড়ে দাও। অর্থাৎ, আমি নিজেই তাকে দেখে নেব। বলা হয় যে, এখানে অলীদ ইবনে মুগীরার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই লোকটি কুফরী ও অবাধ্যতায় সীমা অতিক্রম করেছিল। এই জন্যই তার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর আল্লাহই অধিক জানেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি