সূরা আল মুদ্দাছ্ছির, আয়াত ৩৫
পোশাক পরিহিত · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮০ (১৫ লাইন)
اِنَّہَا لَاِحۡدَی الۡکُبَرِ ۙ
এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি,
তাইসিরুল কুরআন
Indeed, the Fire is of the greatest [afflictions]
Sahih International
তাফসীর
এই (জাহান্নাম) বিশাল (ভয়াবহ বস্তু)সমূহের একটি। [১]
[১] এটা কসমের জওয়াব। كُبَرٌ হল كُبْرَى এর বহুবচন। তিনটি অতি গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের বিশালতা ও তার ভয়াবহতার কথা বর্ণনা করছেন। যার পরে তার বিশালতা ও ভয়াবহতার ব্যাপারে আর কোন সন্দেহ অবশিষ্ট থাকে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি