সূরা আল মুল্ক, আয়াত ১১
সার্বভৌম কতৃত্ব · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৪ (১৫ লাইন)
فَاعۡتَرَفُوۡا بِذَنۡۢبِہِمۡ ۚ فَسُحۡقًا لِّاَصۡحٰبِ السَّعِیۡرِ
তারা তাদের অপরাধ স্বীকার করবে, অতএব দূর হোক জাহান্নামের অধিবাসীরা!
তাইসিরুল কুরআন
And they will admit their sin, so [it is] alienation for the companions of the Blaze
Sahih International
তাফসীর
তারা তাদের অপরাধ স্বীকার করবে।[১] সুতরাং জাহান্নামীরা (আল্লাহর রহমত হতে) দূর হোক![২]
[১] যার কারণে শাস্তির যোগ্য বিবেচিত হয়েছে; আর তা হল, কুফরী করা এবং নবীদেরকে মিথ্যা ভাবা।
[২] অর্থাৎ, তারা এখন আল্লাহ এবং তাঁর রহমত থেকে বহু দূরে সরে যাবে। কেউ কেউ বলেন, سُحْقٌ 'সুহ্ক্ব' জাহান্নামের একটি উপত্যকার নাম।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি