সূরা আল মুল্ক, আয়াত ২৪
সার্বভৌম কতৃত্ব · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৫ (১৫ লাইন)
قُلۡ ہُوَ الَّذِیۡ ذَرَاَکُمۡ فِی الۡاَرۡضِ وَاِلَیۡہِ تُحۡشَرُوۡنَ
বলে দাও, ‘তিনিই তোমাদেরকে যমীনে ছড়িয়ে দিয়েছেন আর তাঁর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে।
তাইসিরুল কুরআন
Say, "It is He who has multiplied you throughout the earth, and to Him you will be gathered
Sahih International
তাফসীর
বল, ‘তিনিই পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই নিকট তোমাদেরকে সমবেত করা হবে।’ [১]
[১] অর্থাৎ, মানুষকে সৃষ্টি করে তিনিই তাদেরকে যমীনে ছড়িয়ে দিয়েছেন। কিয়ামতের দিন সকলকেই তাঁরই নিকট উপস্থিত হতে হবে, অন্য কারো নিকট নয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি