সূরা আল মু'মিনূন, আয়াত ১১৪
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫০ (১৫ লাইন)
قٰلَ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا قَلِیۡلًا لَّوۡ اَنَّکُمۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
তিনি বলবেন: ‘তোমরা অল্প সময়ই অবস্থান করেছিলে, তোমরা যদি জানতে!
তাইসিরুল কুরআন
He will say, "You stayed not but a little - if only you had known
Sahih International
তাফসীর
তিনি বলবেন, ‘তোমরা অল্পকালই অবস্থান করেছিলে; যদি তোমরা জানতে। [১]
[১] এর অর্থ এই যে, আখেরাতের চিরস্থায়ী জীবনের তুলনায় দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সময় সত্যই খুবই স্বল্প। কিন্তু ব্যাপারটি তোমরা পৃথিবীতে বুঝতে পারনি। যদি তোমরা পৃথিবীতে এই বাস্তবিকতা তথা পৃথিবীর ক্ষণস্থায়িত্ব সম্পর্কে সতর্ক হতে, তাহলে আজ তোমরাও ঈমানদারদের মত সফল ও সৌভাগ্যবান হতে পারতে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি