সূরা আল মু'মিনূন, আয়াত ২৬
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৪ (১৫ লাইন)
قَالَ رَبِّ انۡصُرۡنِیۡ بِمَا کَذَّبُوۡنِ
নূহ বলল: ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যেবাদী বলছে।’
তাইসিরুল কুরআন
[Noah] said, "My Lord, support me because they have denied me
Sahih International
তাফসীর
নূহ বলেছিল, ‘হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে।’ [১]
[১] ৯৫০ বছর দাওয়াত ও তবলীগের পর শেষ পর্যন্ত প্রভুর নিকট প্রার্থনা জানালেন, 'আমি অসহায় অতএব তুমি আমার সাহায্য কর।' (সূরা কামার ৫৪:১০ আয়াত) মহান আল্লাহ তাঁর দু'আ কবুল করলেন এবং নিজ তত্বাবধানে ও নির্দেশ অনুযায়ী একটি কিশ্তী নির্মাণ করতে আদেশ দিলেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি