সূরা আল মু'মিনূন, আয়াত ৪৫
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৬ (১৫ লাইন)
ثُمَّ اَرۡسَلۡنَا مُوۡسٰی وَاَخَاہُ ہٰرُوۡنَ ۬ۙ بِاٰیٰتِنَا وَسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ۙ
অতঃপর আমি মূসা ও তার ভাই হারূনকে পাঠিয়েছিলাম নিদর্শন আর সুস্পষ্ট প্রমাণ সহকারে।
তাইসিরুল কুরআন
Then We sent Moses and his brother Aaron with Our signs and a clear authority
Sahih International
তাফসীর
অতঃপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণসহ[১] মূসা ও তার ভাই হারূনকে পাঠালাম;
[১] নিদর্শন বলতে সেই নয়টি নিদর্শন যার কথা সুরা আ'রাফে উল্লেখ হয়েছে এবং সেখানে তার ব্যাখ্যাও উল্লেখ হয়েছে। 'সুস্পষ্ট প্রমান' বলতে অতিশয় জাজ্বল্যমান প্রমান ও দেদীপ্যমান দলিলকে বুঝানো হয়েছে। যার জবাব ফিরআউন ও তার সভাসদরা কেউ দিতে পারেনি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি