সূরা আল মু'মিনূন, আয়াত ৪৭
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৬ (১৫ লাইন)
فَقَالُوۡۤا اَنُؤۡمِنُ لِبَشَرَیۡنِ مِثۡلِنَا وَقَوۡمُہُمَا لَنَا عٰبِدُوۡنَ ۚ
তারা বলল, ‘আমরা কি আমাদেরই মত দু’জন লোকের প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস?’
তাইসিরুল কুরআন
They said, "Should we believe two men like ourselves while their people are for us in servitude
Sahih International
তাফসীর
তারা বলল, ‘আমরা কি আমাদেরই মত দু’ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব; অথচ তাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে।’ [১]
[১] এখানে নবুঅত অস্বীকার করার জন্য তারা দলিল সরূপ মুসা এবং হারুন (আলাইহিমাস সালাম) এর মানুষ হওয়ার কথা পেশ করল। তারা তাদের কথাকে আরাও দৃঢ় করার জন্য বলল, এরা দু'জন তো ঐ জাতিরই সদস্য, যারা আমাদের দাস।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি