সূরা আল মু'মিনূন, আয়াত ৫৪
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৬ (১৫ লাইন)
فَذَرۡہُمۡ فِیۡ غَمۡرَتِہِمۡ حَتّٰی حِیۡنٍ
কাজেই তাদেরকে কিছুকাল তাদের অজ্ঞানতাপ্রসূত বিভ্রান্তিতে থাকতে দাও।
তাইসিরুল কুরআন
So leave them in their confusion for a time
Sahih International
তাফসীর
সুতরাং তুমি কিছুকালের জন্য তাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকতে দাও। [১]
[১] غَمرَة প্রচুর পানিকে বলা হয় যা মাটিকে ঢেকে রাখে। ভ্রষ্টতার অন্ধকারও এত গভীর হয় যে, তাতে নিমজ্জিত ব্যক্তির সত্য দৃষ্টিগোচর হয় না। এখানে غَمرَة এর অর্থঃ বিমুঢ়তা, গাফলতি, উদাসীনতা, বিভ্রান্তি। আয়াতে ধমক স্বরূপ তাদেরকে বিভ্রান্তিতে থাকতে দেওয়া বা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। উদ্দেশ্য উপদেশ ও নসীহত করা হতে বাধা প্রদান নয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি