সূরা আল মু'মিনূন, আয়াত ৬৬
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৭ (১৫ লাইন)
قَدۡ کَانَتۡ اٰیٰتِیۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ فَکُنۡتُمۡ عَلٰۤی اَعۡقَابِکُمۡ تَنۡکِصُوۡنَ ۙ
আমার আয়াত তোমাদের কাছে পড়ে শোনানো হত, কিন্তু তোমরা গোড়ালির ভরে পিছনে ঘুরে দাঁড়াতে।
তাইসিরুল কুরআন
My verses had already been recited to you, but you were turning back on your heels
Sahih International
তাফসীর
আমার আয়াত[১] তো তোমাদের কাছে আবৃত্তি করা হতো, কিন্তু তোমরা পিছন পায়ে ফিরে সরে পড়তে; [২]
[১] অর্থাৎ কুরআন মাজীদ বা আল্লাহর হুকুম আহকাম; যাতে নবী (সাঃ) এর বানীও শামিল।
[২] نُكُوص এর অর্থ পিছন পায়ে ফিরে সরে পড়া। কিন্তু রূপকভাবে মুখ ফিরিয়ে নেওয়া বা বৈমুখ হওয়ার অর্থে ব্যবহার হয়। অর্থাৎ, তোমরা আল্লাহর আয়াত ও হুকুম-আহকাম শুনে মুখ ফিরিয়ে নিতে ও সরে পড়তে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি