সূরা আল মু'মিনূন, আয়াত ৮৩
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৮ (১৫ লাইন)
لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَاٰبَآؤُنَا ہٰذَا مِنۡ قَبۡلُ اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ
এ বিষয়ে আমাদেরকে ওয়া‘দা দেয়া হয়েছে আর অতীতে আমাদের পূর্ব পুরুষদেরকেও। এসব তো পুরনো কালের কিসসা কাহিনী ছাড়া কিছুই না।
তাইসিরুল কুরআন
We have been promised this, we and our forefathers, before; this is not but legends of the former peoples
Sahih International
তাফসীর
আমাদেরকে তো এ বিষয়েরই প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও; এ তো পূর্বকালের উপকথা ব্যতীত আর কিছুই নয়।’ [১]
[১] أَسَاطِير শব্দটি أُسطُورِة এর বহুবচন। যা مَكتُوبَة مُسَطَّرَة অর্থে ব্যবহার হয়েছে; অর্থাৎ, লিখিত উপকথা ও কাহিনীসমূহ। অর্থাৎ, তারা বলে, পুনর্বার জীবিত হওয়ার প্রতিশ্রুতি কোন্ যুগ হতে চলে আসছে, সেই আমাদের পূর্বপুরুষদের যুগ হতে। কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবে ঘটেনি। যার পরিষ্কার অর্থ হল এ সব উপকথা মাত্র; যা পূর্বপুরুষরা নিজেদের পুঁথিপত্রে লিখেছিলেন, আর যা নকল হতে হতে চলে আসছে, যার কোন বাস্তবতা নেই!
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি