সূরা আল মু'মিনূন, আয়াত ৮৮
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৮ (১৫ লাইন)
قُلۡ مَنۡۢ بِیَدِہٖ مَلَکُوۡتُ کُلِّ شَیۡءٍ وَّہُوَ یُجِیۡرُ وَلَا یُجَارُ عَلَیۡہِ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
বলঃ সব কিছুর একচ্ছত্র কর্তৃত্ব কার হাতে? তিনি (সকলকে) আশ্রয় দেন, তাঁর উপর কোন আশ্রয় দাতা নেই, (বল) তোমরা যদি জান।
তাইসিরুল কুরআন
Say, "In whose hand is the realm of all things - and He protects while none can protect against Him - if you should know
Sahih International
তাফসীর
জিজ্ঞেস কর, ‘সব কিছুর কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন[১] এবং যাঁর বিরুদ্ধে কোন আশ্রয়দাতা নেই,[২] যদি তোমরা জানো?’
[১] অর্থাৎ যাকে তিনি রক্ষা করতে চান ও নিজ আশ্রয়ে স্থান দেন, তার কি কেউ কোন ক্ষতি সাধন করতে পারে?
[২] অর্থাৎ তিনি যার ক্ষতি করতে চান, আল্লাহ্ ব্যাতিত পৃথিবীতে এমন কোন শক্ত আছে কি যে তাকে খতির হাত থেকে রক্ষা করতে পারে? বা তাকে আশ্রয় দিতে পারে?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি