সূরা আল মু'মিনূন, আয়াত ৯৪
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৯ (১৫ লাইন)
رَبِّ فَلَا تَجۡعَلۡنِیۡ فِی الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ
তাহলে হে আমার প্রতিপালক! তুমি আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না’।
তাইসিরুল কুরআন
My Lord, then do not place me among the wrongdoing people
Sahih International
তাফসীর
হে আমার প্রতিপালক! তুমি আমাকে যালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না।’ [১]
[১] সুতরাং হাদিসে এসেছে যে, নাবী (সাঃ) এই বলে দুয়া করতেন, 'হে আল্লাহ্! যখন তুমি কোন জাতিকে ফিতনায় ফেলার ইচ্ছা কর তখন তার পূর্বেই তুমি আমাকে (পৃথিবী হতে) তোমার নিকট ফিতনামুক্ত অবস্থায় তুলে নিও।' (তিরমিজিঃ তাফসীর সুরা সা-দ, আহমাদ ৫/২৪৩)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি