সূরা আল মু'মিনূন, আয়াত ৯৬
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৯ (১৫ লাইন)
اِدۡفَعۡ بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ السَّیِّئَۃَ ؕ نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَصِفُوۡنَ
মন্দের মুকাবিলা কর যা উত্তম তাই দিয়ে, তারা যা বলে সে সম্পর্কে আমি সবিশেষ অবগত।
তাইসিরুল কুরআন
Repel, by [means of] what is best, [their] evil. We are most knowing of what they describe
Sahih International
তাফসীর
তুমি ভালো দ্বারা মন্দের মুকাবিলা কর।[১] তারা যা বলে, আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত।
[১] যেমন অন্যত্রে বলেছেন, "উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর; তাহলে যার সাথে তোমার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত।" (সূরা হা-মীম সাজদাহ ৪১:৩৪ আয়াত)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি