সূরা আল মুরসালাত, আয়াত ১
প্রেরিত পুরুষগণ · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৫ (১৫ লাইন)
وَالۡمُرۡسَلٰتِ عُرۡفًا ۙ
পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,
তাইসিরুল কুরআন
By those [winds] sent forth in gusts
Sahih International
তাফসীর
শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত অবিরাম বায়ুর। [১]
[১] এই অর্থের দিক দিয়ে عُرْفًا এর মানে হবে অবিরাম। কেউ কেউ مُرْسَلاَتٌ থেকে ফিরিশতা অথবা আম্বিয়া অর্থ নিয়েছেন। এই ক্ষেত্রে عُرْفًا এর অর্থ হবে আল্লাহর অহী বা শরীয়তের বিধি-বিধান। আরবী ব্যাকরণ অনুযায়ী এটা হল 'মাফউল লাহু' অর্থাৎ, لأَجْلِ الْعُرْفِ অথবা 'যের' দানকারী হরফকে বাদ দেওয়ার কারণে তাতে 'যবর' হয়েছে; আসলে ছিল بِالْعُرْفِ
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি