সূরা আল মুরসালাত, আয়াত ১৫
প্রেরিত পুরুষগণ · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৫ (১৫ লাইন)
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
তাইসিরুল কুরআন
Woe, that Day, to the deniers
Sahih International
তাফসীর
সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য। [১]
[১] وَيْلٌ অর্থাৎ, দুর্ভোগ, ধ্বংস। কেউ কেউ বলেন, وَيْلٌ জাহান্নামের একটি উপত্যকার নাম। এই আয়াতটির এই সূরাতে বারবার পুনরাবৃত্তি ঘটেছে। কারণ, প্রত্যেক মিথ্যাবাদীর অপরাধ একে অপর হতে ভিন্ন ধরনের হবে এবং এই হিসাবে আযাবের ধরনও ভিন্ন ভিন্ন হবে। কাজেই এই 'ওয়াইল'-এরই বিভিন্ন ভাগ রয়েছে, যা ভিন্ন ভিন্ন মিথ্যাবাদীদের জন্য পৃথক পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। (ফাতহুল ক্বাদীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি