সূরা আল মুরসালাত, আয়াত ২৩
প্রেরিত পুরুষগণ · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৫ (১৫ লাইন)
فَقَدَرۡنَا ٭ۖ فَنِعۡمَ الۡقٰدِرُوۡنَ
অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!
তাইসিরুল কুরআন
And We determined [it], and excellent [are We] to determine
Sahih International
তাফসীর
আমি একে গঠন করেছি পরিমিতভাবে, [১] আমি কত সুনিপুণ স্রষ্টা!
[১] অর্থাৎ, মাতৃগর্ভে তার দৈহিক গঠন-বিন্যাসের ব্যাপারে সঠিক অনুমান করে নিয়েছি যে, উভয় চোখ, উভয় হাত, উভয় পা এবং উভয় কানের মধ্যে ও অন্যান্য আরো অঙ্গের মধ্যে পারস্পরিক কতটা ব্যবধান থাকা উচিত। (কোথায় কোন্ অঙ্গ রাখা উচিত।)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি