সূরা আল মুরসালাত, আয়াত ৩
প্রেরিত পুরুষগণ · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৫ (১৫ লাইন)
وَّالنّٰشِرٰتِ نَشۡرًا ۙ
শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,
তাইসিরুল কুরআন
And [by] the winds that spread [clouds]
Sahih International
তাফসীর
শপথ মেঘমালা-সঞ্চালনকারী বায়ুর। [১]
[১] অথবা সেই ফিরিশতাদের শপথ! যারা মেঘমালা বিস্তৃত করে কিংবা যারা মহাশূন্যে নিজেদের ডানা প্রসারিত করে। তবে ইমাম ইবনে কাসীর (রঃ) এবং ইমাম ত্বাবারী (রঃ) (المرسَلات، العاصِفَات، الناشِرات) এই তিন শব্দ থেকে হাওয়া অর্থ নেওয়াকেই প্রাধান্য দিয়েছেন। তরজমাতেও এই অর্থই করা হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি