সূরা আল মুরসালাত, আয়াত ৩৩
প্রেরিত পুরুষগণ · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৬ (১৫ লাইন)
کَاَنَّہٗ جِمٰلَتٌ صُفۡرٌ ؕ
যেন হলুদ রঙ্গের উটের সারি,
তাইসিরুল কুরআন
As if they were yellowish [black] camels
Sahih International
তাফসীর
ওটা হলুদ বরণ উটদলের মত। [১]
[১] صُفْرٌ হল أَصْفَرٌ এর বহুবচন (হলুদ বর্ণ)। কিন্তু আরবদের নিকট এর ব্যবহার কালো অর্থেও হয়ে থাকে। এই দিক দিয়ে অর্থ হবে, তার এক একটি স্ফুলিঙ্গ এত বড় হবে, যেমন অট্টালিকা বা দুর্গ। আবার প্রত্যেক স্ফুলিঙ্গের আরো অনেক বড় বড় খন্ড হবে, যেমন হয় উট।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি