সূরা আল মুরসালাত, আয়াত ৩৯
প্রেরিত পুরুষগণ · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৬ (১৫ লাইন)
فَاِنۡ کَانَ لَکُمۡ کَیۡدٌ فَکِیۡدُوۡنِ
এক্ষণে তোমাদের কাছে যদি কোন কৌশল থাকে তাহলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
তাইসিরুল কুরআন
So if you have a plan, then plan against Me
Sahih International
তাফসীর
তোমাদের কোন অপকৌশল থাকলে, তা আমার বিরুদ্ধে প্রয়োগ কর। [১]
[১] এটা আল্লাহর কঠোর ধমক। যদি তোমরা আমার পাকড়াও থেকে বাঁচতে পার এবং আমার হুকুম হতে বের হতে পার, তবে বেঁচে ও বের হয়ে দেখিয়ে দাও। কিন্তু সেখানে এ শক্তি কার হবে? এই আয়াতটি ঠিক এই আয়াতের মত, ﴿ يَا مَعْشَرَ الْجِنِّ وَالْأِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا﴾ অর্থাৎ, হে জ্বিন ও মানুষ সম্প্রদায়! আকাশমন্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পার, তাহলে অতিক্রম কর--। (সূরা রহমান ৫৫;৩৩ আয়াত)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি