সূরা আল মুরসালাত, আয়াত ৪৬
প্রেরিত পুরুষগণ · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৬ (১৫ লাইন)
کُلُوۡا وَتَمَتَّعُوۡا قَلِیۡلًا اِنَّکُمۡ مُّجۡرِمُوۡنَ
(ওহে সত্য প্রত্যাখ্যানকারীরা!) তোমরা অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী।
তাইসিরুল কুরআন
[O disbelievers], eat and enjoy yourselves a little; indeed, you are criminals
Sahih International
তাফসীর
তোমরা অল্প কিছুদিন পানাহার ও ভোগ করে নাও; তোমরা তো অপরাধী। [১]
[১] এ সম্বোধন কিয়ামতের অবিশ্বাসীদেরকে করা হয়েছে। আর এ আদেশ ধমক ও তিরস্কার স্বরূপ। অর্থাৎ, ঠিক আছে কয়েক দিন খুব মজা করে নাও। তোমাদের মত পাপীদের জন্য শাস্তির যাঁতাকল প্রস্তুত হয়ে আছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি