সূরা আত মুত্বাফ্ফিফীন, আয়াত ৩৩
প্রতারণা করা · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৪ (১৫ লাইন)
وَمَاۤ اُرۡسِلُوۡا عَلَیۡہِمۡ حٰفِظِیۡنَ ؕ
তাদেরকে তো মু’মিনদের হিফাযাতকারী হিসেবে পাঠানো হয়নি (মু’মিনদের কৃতকর্মের হিসাব মু’মিনরাই দিবে)।
তাইসিরুল কুরআন
But they had not been sent as guardians over them
Sahih International
তাফসীর
অথচ তাদেরকে তো এদের সংরক্ষকরূপে পাঠানো হয়নি! [১]
[১] অর্থাৎ, এই কাফেরদেরকে মুসলিমদের উপর পাহারাদার হিসাবে পাঠানো হয়নি যে, তারা সব সময় মুসলিমদের আমল ও অবস্থা দেখে বেড়াবে এবং তাদের সমালোচনা করতে থাকবে। মোট কথা, তারা যখন এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নয়, তখন তারা কেন এমন ব্যবহার করে?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি