সূরা আল মুয্যাম্মিল, আয়াত ১৮
বস্ত্রাচ্ছাদনকারী · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৮ (১৫ লাইন)
السَّمَآءُ مُنۡفَطِرٌۢ بِہٖ ؕ کَانَ وَعۡدُہٗ مَفۡعُوۡلًا
যার কারণে আকাশ ফেটে যাবে, আল্লাহর ওয়া‘দা পূর্ণ হয়ে যাবে।
তাইসিরুল কুরআন
The heaven will break apart therefrom; ever is His promise fulfilled
Sahih International
তাফসীর
যেদিন আকাশ হবে বিদীর্ণ; [১] তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। [২]
[১] এটা কিয়ামতের আর এক অবস্থা। সেদিনকার ভয়াবহতায় আসমান ফেটে যাবে।
[২] অর্থাৎ, আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পর পুনর্জীবিত করা, হিসাব-নিকাশ এবং জান্নাত-জাহান্নামের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অবশ্যই ঘটবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি