সূরা আল ক্বলম, আয়াত ৩৩
কলম · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৭ (১৫ লাইন)
کَذٰلِکَ الۡعَذَابُ ؕ وَلَعَذَابُ الۡاٰخِرَۃِ اَکۡبَرُ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ٪
‘আযাব এ রকমই হয়ে থাকে। আর আখিরাতের ‘আযাব তো সবচেয়ে কঠিন। যদি তারা জানত!
তাইসিরুল কুরআন
Such is the punishment [of this world]. And the punishment of the Hereafter is greater, if they only knew
Sahih International
তাফসীর
শাস্তি এরূপই হয়ে থাকে।[১] আর পরকালের শাস্তি কঠিনতর; যদি তারা জানত। [২]
[১] অর্থাৎ, আল্লাহর আদেশের যারা বিরোধিতা করে এবং আল্লাহ প্রদত্ত মাল ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে, তাদেরকে আমি এইভাবেই শাস্তি দিয়ে থাকি। (যদি আমার ইচ্ছা হয় তাহলে।)
[২] কিন্তু বড় অনুতাপের বিষয় যে, তারা এই বাস্তবিকতাকে বুঝে না, যার কারণে কোন পরোয়াও করে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি