সূরা আল ক্বলম, আয়াত ৪১
কলম · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৭ (১৫ লাইন)
اَمۡ لَہُمۡ شُرَکَآءُ ۚۛ فَلۡیَاۡتُوۡا بِشُرَکَآئِہِمۡ اِنۡ کَانُوۡا صٰدِقِیۡنَ
অথবা তাদের কি শরীক উপাস্য আছে, থাকলে তাদের শরীক উপাস্যদেরকে হাজির করুক- তারা যদি সত্যবাদী হয়ে থাকে।
তাইসিরুল কুরআন
Or do they have partners? Then let them bring their partners, if they should be truthful
Sahih International
তাফসীর
তাদের কি কোন শরীক উপাস্য আছে? থাকলে তারা তাদের শরীক উপাস্যগুলোকে উপস্থিত করুক; যদি তারা সত্যবাদী হয়।[১]
[১] কিংবা যাদেরকে তারা শরীক বানিয়েছে, তারা তাদের সাহায্য করে তাদেরকে উত্তম স্থান দান করবে? যদি তাদের শরীক এইরূপ ক্ষমতাবান হয়, তাহলে তাদেরকে সামনে উপস্থিত করা হোক, যাতে তাদের সত্যতা স্পষ্ট হয়ে যায়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি