সূরা আল ক্বিয়ামাহ্, আয়াত ১০
পুনরুত্থান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮১ (১৫ লাইন)
یَقُوۡلُ الۡاِنۡسَانُ یَوۡمَئِذٍ اَیۡنَ الۡمَفَرُّ ۚ
সেদিন মানুষ বলবে- ‘আজ পালানোর জায়গা কোথায়?’
তাইসিরুল কুরআন
Man will say on that Day, "Where is the [place of] escape
Sahih International
তাফসীর
সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? [১]
[১] অর্থাৎ, যখন এ সব ঘটনাবলী ঘটবে, তখন মানুষ আল্লাহ অথবা জাহান্নামের আযাব থেকে পলায়নের পথ খুঁজবে, কিন্তু তখন পলায়নের পথ কোথায় পাবে?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি