সূরা আল ক্বিয়ামাহ্, আয়াত ১৭
পুনরুত্থান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮২ (১৫ লাইন)
اِنَّ عَلَیۡنَا جَمۡعَہٗ وَقُرۡاٰنَہٗ ۚۖ
এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই।
তাইসিরুল কুরআন
Indeed, upon Us is its collection [in your heart] and [to make possible] its recitation
Sahih International
তাফসীর
নিশ্চয় এটার সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই। [১]
[১] অর্থাৎ, তোমার বক্ষে তা সংরক্ষণ করে দেওয়া এবং জবানে তার পঠন কাজ চালু করে দেওয়া হল আমার দায়িত্ব। যাতে তার কোন অংশ তোমার স্মরণচ্যুত না হয় এবং কোন কিছু তোমার স্মৃতি থেকে মুছে না যায়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি