সূরা আল ক্বিয়ামাহ্, আয়াত ২৩
পুনরুত্থান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮২ (১৫ লাইন)
اِلٰی رَبِّہَا نَاظِرَۃٌ ۚ
তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।
তাইসিরুল কুরআন
Looking at their Lord
Sahih International
তাফসীর
তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। [১]
[১] এটা হবে ঈমানদারদের চেহারা। তারা নিজেদের শুভ পরিণামের কারণে বড়ই প্রশান্ত, প্রসন্ন ও দীপ্তিমান হবে। এ ছাড়া তারা আল্লাহর মুখমন্ডল দর্শন লাভেও ধন্য হবে। যা সহীহ হাদীসসমূহে সুসাব্যস্ত এবং আহলে-সুন্নাহর সর্বসম্মত আকীদাও এটাই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি