সূরা আল ক্বিয়ামাহ্, আয়াত ২৯
পুনরুত্থান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮২ (১৫ লাইন)
وَالۡتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۙ
আর জড়িয়ে যাবে এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে।
তাইসিরুল কুরআন
And the leg is wound about the leg
Sahih International
তাফসীর
তখন পায়ের (নলার) সাথে পা (নলা) জড়িয়ে যাবে। [১]
[১] এ থেকে মৃত্যুর সময় পদনালীর সাথে পদনালীর (ঠ্যাং-এর সাথে ঠ্যাং) জড়িয়ে যাওয়াকে বুঝানো হয়েছে। অথবা এর অর্থ, কষ্টের উপর কষ্ট আসতে থাকা। অধিকাংশ মুফাসসিরগণ দ্বিতীয় অর্থই গ্রহণ করেছেন। (ফাতহুল ক্বাদীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি