সূরা আল ক্বিয়ামাহ্, আয়াত ৩
পুনরুত্থান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮১ (১৫ লাইন)
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَہٗ ؕ
মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারব না।
তাইসিরুল কুরআন
Does man think that We will not assemble his bones
Sahih International
তাফসীর
মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্র করতে পারব না? [১]
[১] এটা কসমের জওয়াব। এখানে 'ইনসান' বলতে কাফের ও নাস্তিককে বুঝানো হয়েছে, যারা কিয়ামতকে বিশ্বাস করে না। কিন্তু তাদের ধারণা ভুল। মহান আল্লাহ অবশ্যই মানুষের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে একত্রিত করবেন। এখানে বিশেষ করে অস্থি বা হাড়ের কথা উল্লেখ করা হয়েছে। কারণ, অস্থিই হল (মানবদেহ) সৃষ্টির মৌলিক কাঠামো।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি