সূরা আল ক্বিয়ামাহ্, আয়াত ৩৬
পুনরুত্থান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮২ (১৫ লাইন)
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی ؕ
মানুষ কি মনে করে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দেয়া হবে। (তাকে পুনর্জীবিত করাও হবে না, আর বিচারের জন্য হাজির করাও হবে না)?
তাইসিরুল কুরআন
Does man think that he will be left neglected
Sahih International
তাফসীর
মানুষ কি মনে করে যে, তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? [১]
[১] অর্থাৎ, তাকে কিছুর আদেশ করা হবে না এবং কিছু থেকে নিষেধ করা হবে না, তার হিসাব হবে না এবং কোন শাস্তিও না? অথবা তাকে কবরে চিরদিনের জন্য ছেড়ে দেওয়া হবে এবং সেখান হতে তাকে পুনর্জীবিত করা হবে না?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি