সূরা আল ওয়াক্বিয়াহ্, আয়াত ৩
নিশ্চিত ঘটনা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩৫ (১৫ লাইন)
خَافِضَۃٌ رَّافِعَۃٌ ۙ
(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
তাইসিরুল কুরআন
It will bring down [some] and raise up [others]
Sahih International
তাফসীর
এটা কাউকেও করবে অবনত, কাউকেও করবে সমুন্নত। [১]
[১] অবনত ও সমুন্নত করা বলতে লাঞ্ছিত ও সম্মানিত করা বুঝানো হয়েছে। অর্থাৎ, কিয়ামত আল্লাহর অনুগত বান্দাদেরকে সমুন্নত ও সম্মানিত এবং তাঁর অবাধ্যজনদেরকে অবনত ও লাঞ্ছিত করবে; যদিও দুনিয়াতে ব্যাপার এর বিপরীত হয়। ঈমানদাররা সেখানে সম্মানিত ও মর্যাদাবান হবেন এবং কাফের ও অবাধ্যজনরা সেখানে লাঞ্ছিত ও অপদস্থ হবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি