সূরা আল ওয়াক্বিয়াহ্, আয়াত ৫৬
নিশ্চিত ঘটনা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩৭ (১৫ লাইন)
ہٰذَا نُزُلُہُمۡ یَوۡمَ الدِّیۡنِ ؕ
প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন
তাইসিরুল কুরআন
That is their accommodation on the Day of Recompense
Sahih International
তাফসীর
কিয়ামতের দিন এটাই হবে তাদের আতিথ্য। [১]
[১] মহান আল্লাহ এ কথা ঠাট্টা ও বিদ্রূপ ছলে বলেছেন। অন্যথা আতিথ্য তো তাকেই বলা হয়, যা অতিথির সম্মানে প্রস্তুত ও পেশ করা হয়। এটা ঐ রকমই যেমন কোন কোন স্থানে বলেছেন {فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيْمٍ} "তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।" (সূরা আলে ইমরান ৩:২১)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি