সূরা আল ওয়াক্বিয়াহ্, আয়াত ৯৬
নিশ্চিত ঘটনা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩৮ (১৫ লাইন)
فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ٪
কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।
তাইসিরুল কুরআন
So exalt the name of your Lord, the Most Great
Sahih International
তাফসীর
অতএব, তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। [১]
[১] হাদীসে এসেছে যে, দু'টি বাক্য আল্লাহর নিকট অতি প্রিয়, মুখে বলতে খুবই সহজ এবং দাঁড়ি-পাল্লায় হবে খুবই ভারী। আর তা হল, سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ)) (বুখারীঃ সর্বশেষ হাদীস, মুসলিম)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি