সূরা আলে ইমরান, আয়াত ১৯৭
ইমরানের পরিবার · পারা ৪ · পৃষ্ঠা ৭৭ (১৫ লাইন)
مَتَاعٌ قَلِیۡلٌ ۟ ثُمَّ مَاۡوٰىہُمۡ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمِہَادُ
সামান্য ভোগ, তারপর জাহান্নাম তাদের আবাস, আর তা কতই না নিকৃষ্ট বিশ্রামস্থল!
তাইসিরুল কুরআন
[It is but] a small enjoyment; then their [final] refuge is Hell, and wretched is the resting place
Sahih International
তাফসীর
৯৭) এ সামান্য ভোগ-বিলাস মাত্র,[১] অতঃপর দোযখ তাদের বাসস্থান, আর তা কত নিকৃষ্ট শয়নাগার!
[১] অর্থাৎ, পার্থিব উপকরণাদি এবং ভোগবিলাসের সামগ্রী বাহ্যদৃষ্টিতে যতই বেশী হোক না কেন, প্রকৃতপক্ষে তা সামান্যই। কেননা, তার তো শেষ পরিণতি ধ্বংসই। আর এগুলো ধ্বংস হওয়ার পূর্বে স্বয়ং তারাই ধ্বংস হয়ে যাবে, যারা এগুলো অর্জন করার প্রচেষ্টায় আল্লাহকে ভুলে থাকে এবং সর্বপ্রকার নৈতিকতা ও আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি