সূরা আন্ নাবা, আয়াত ২১
মহাসংবাদ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৭ (১৫ লাইন)
اِنَّ جَہَنَّمَ کَانَتۡ مِرۡصَادًا ۪ۙ
জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,
তাইসিরুল কুরআন
Indeed, Hell has been lying in wait
Sahih International
তাফসীর
নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে -[১]
[১]ওঁৎ পাতার ঘাঁটি এমন জায়গাকে বলা হয়, যেখানে আত্মগোপন করে শত্রুর অপেক্ষা করা হয়। যাতে সেখান হতে তার অতিক্রম করার সময় তড়িঘড়ি হামলা করা সম্ভব হয়। জাহান্নামের দারোগারাও জাহান্নামীদের অপেক্ষায় ঐরূপ বসে আছেন। অথবা জাহান্নাম নিজেই আল্লাহর আদেশে কাফেরদের জন্য ওঁৎ পেতে অপেক্ষা করছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি