সূরা আন-নাজ্ম, আয়াত ১৪
তারা · পারা ২৭ · পৃষ্ঠা ৫২৭ (১৫ লাইন)
عِنۡدَ سِدۡرَۃِ الۡمُنۡتَہٰی
শেষসীমার বরই গাছের কাছে,
তাইসিরুল কুরআন
At the Lote Tree of the Utmost Boundary
Sahih International
তাফসীর
সিদরাতুল মুনতাহার নিকট।[১]
[১] এটা হল মি'রাজের রাতে যে জিবরীল (আঃ)-কে তাঁর আসল আকৃতিতে দেখেছিলেন, তারই বর্ণনা। এই 'সিদরাতুল মুন্তাহা' হল ষষ্ঠ বা সপ্তম আসমানে অবস্থিত একটি কুল (বরই) গাছ। আর এটাই শেষ সীমা। এর উপরে কোন ফিরিশতা যেতে পারেন না। ফিরিশতাকুল আল্লাহর বিধানাদিও এখান থেকেই গ্রহণ করেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি