সূরা আন-নাজ্ম, আয়াত ৪০
তারা · পারা ২৭ · পৃষ্ঠা ৫২৯ (১৫ লাইন)
وَاَنَّ سَعۡیَہٗ سَوۡفَ یُرٰی ۪
আর এই যে, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে,
তাইসিরুল কুরআন
And that his effort is going to be seen
Sahih International
তাফসীর
আর এই যে, তার কর্ম অচিরেই তাকে দেখানো হবে। [১]
[১] অর্থাৎ, দুনিয়াতে সে ভাল-মন্দ যাই করেছে; গোপনে করে থাকুক বা প্রকাশ্যে, কিয়ামতের দিন তা সব সামনে এসে যাবে এবং তার উপর তাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি