সূরা আন নাম্ল, আয়াত ২০
পিপীলিকা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭৯ (১৫ লাইন)
وَتَفَقَّدَ الطَّیۡرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الۡہُدۡہُدَ ۫ۖ اَمۡ کَانَ مِنَ الۡغَآئِبِیۡنَ
অতঃপর সুলাইমান পাখীদের খোঁজ খবর নিল। সে বলল, কী ব্যাপার, হুদহুদকে তো দেখছি না, নাকি সে অনুপস্থিত?
তাইসিরুল কুরআন
And he took attendance of the birds and said, "Why do I not see the hoopoe - or is he among the absent
Sahih International
তাফসীর
(সুলাইমান) পক্ষীকুলকে পর্যবেক্ষণ করল এবং বলল, ‘কি ব্যাপার! আমি হুদহুদকে দেখছি না কেন? সে অনুপস্থিত নাকি? [১]
[১] অর্থাৎ, এখানে উপস্থিত আছে, কিন্তু আমি দেখছি না। অথবা এখানে উপস্থিতই নেই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি