সূরা আন নাযিয়াত, আয়াত ১
প্রচেষ্টাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৮ (১৫ লাইন)
وَالنّٰزِعٰتِ غَرۡقًا ۙ
শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
তাইসিরুল কুরআন
By those [angels] who extract with violence
Sahih International
তাফসীর
শপথ তাদের (ফিরিশতাদের); যারা নির্মমভাবে (কাফেরদের প্রাণ) ছিনিয়ে নেয়। [১]
[১] نزع শব্দের অর্থ হল বড় শক্তের সাথে টানা। غرقًا মানে ডুবে। এটি আত্মা হরণকারী ফিরিশতার গুণবিশেষ। ফিরিশতা কাফেরদের আত্মা খুবই কঠিনভাবে শরীরের ভিতর ডুবে বের করে থাকেন। (غرقًا -এর আর এক অর্থঃ নির্মমভাবে।)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি