সূরা আন নাযিয়াত, আয়াত ২০
প্রচেষ্টাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৯ (১৫ লাইন)
فَاَرٰىہُ الۡاٰیَۃَ الۡکُبۡرٰی ۫ۖ
অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
তাইসিরুল কুরআন
And he showed him the greatest sign
Sahih International
তাফসীর
অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখাল। [১]
[১] অর্থাৎ, নিজের সত্যতার জন্য সেই সকল প্রমাণ পেশ করলেন, যা তিনি আল্লাহর তরফ হতে প্রাপ্ত হয়েছিলেন। কেউ কেউ বলেন, 'মহা নিদর্শন'-এর উদ্দেশ্য হল সেই মু'জিযা (অলৌকিক বস্তু)সমূহ যা মূসা (আঃ)-কে দান করা হয়েছিল। যেমন, হাতের শুভ্রতা এবং লাঠি। আবার কারো কারো মতে উদ্দেশ্য হল, তাঁকে দেওয়া নয়টি নিদর্শন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি