সূরা আন নাযিয়াত, আয়াত ৩
প্রচেষ্টাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৮ (১৫ লাইন)
وَّالسّٰبِحٰتِ سَبۡحًا ۙ
শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
তাইসিরুল কুরআন
And [by] those who glide [as if] swimming
Sahih International
তাফসীর
শপথ তাদের; যারা তীব্র গতিতে সন্তরণ করে। [১]
[১] سبح শব্দের অর্থ হল সাঁতার কাটা। ফিরিশতা আত্মা বের করার সময় মানুষের শরীরে প্রবেশ করে এমনভাবে সাঁতার কাটেন যেমন, ডুবুরীরা মণিমুক্তা খোঁজার উদ্দেশ্যে সমুদ্রের গভীরে সাঁতার কেটে থাকে। অথবা অর্থ এটাও হতে পারে যে, আল্লাহর হুকুম নিয়ে ফিরিশতারা খুব শীঘ্রতার সাথে আসমান থেকে যমীনে সাঁতার কেটে অবতরণ করেন। কেননা, দ্রুতগামী ঘোড়াকেও سابح বলা হয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি