সূরা আন নাযিয়াত, আয়াত ৪০
প্রচেষ্টাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯০ (১৫ লাইন)
وَاَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّہٖ وَنَہَی النَّفۡسَ عَنِ الۡہَوٰی ۙ
আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল,
তাইসিরুল কুরআন
But as for he who feared the position of his Lord and prevented the soul from [unlawful] inclination
Sahih International
তাফসীর
পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রেখেছে[১] এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রেখেছে, [২]
[১] এই ভয় যে, যদি আমি পাপ এবং আল্লাহর নাফরমানী করি তাহলে আমাকে আল্লাহ হতে কেউ বাঁচাতে পারবে না। এ জন্যই সে পাপাচার থেকে দূরে থেকেছে।
[২] অর্থাৎ, নিজেকে সেই সব পাপাচার এবং হারামকৃত জিনিসে লিপ্ত হওয়া থেকে বাঁচাত, যে দিকে তার মন আকৃষ্ট হত।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি