সূরা আন নাযিয়াত, আয়াত ৪৫
প্রচেষ্টাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯০ (১৫ লাইন)
اِنَّمَاۤ اَنۡتَ مُنۡذِرُ مَنۡ یَّخۡشٰہَا ؕ
যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ককারী।
তাইসিরুল কুরআন
You are only a warner for those who fear it
Sahih International
তাফসীর
যে ওর ভয় রাখে তুমি কেবল তারই সতর্ককারী। [১]
[১] অর্থাৎ, তোমার কর্ম শুধুমাত্র ভীতি প্রদর্শন করা; গায়বের খবর দেওয়া নয়। আর কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞানও গায়বী খবরের অন্তর্ভুক্ত; যা আল্লাহ কাউকেও অবগত করান নি। من يخشاها (যে ওর ভয় রাখে) বাক্য এই জন্য ব্যবহার হয়েছে যে, ভীতি প্রদর্শন ও তাবলীগ থেকে উপকৃত কেবল সেই ব্যক্তি হতে পারে, যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান থাকে। নচেৎ ভীতিপ্রদর্শন এবং তাবলীগ তো সকলকেই করা হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি