সূরা আন নূর, আয়াত ২০
আলো · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৩ (১৫ লাইন)
وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ وَاَنَّ اللّٰہَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ٪
তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে (তোমরা ধ্বংস হয়ে যেতে), আল্লাহ দয়ার্দ্র, বড়ই দয়াবান।
তাইসিরুল কুরআন
And if it had not been for the favor of Allah upon you and His mercy... and because Allah is Kind and Merciful
Sahih International
তাফসীর
তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ দয়ার্দ্র ও পরম দয়ালু না হলে[১] (তোমাদের কেউ অব্যাহতি পেত না)।
[১] এখানে এর জবাব উহ্য রয়েছে। '---পরম দয়ালু না হলে' আল্লাহর আযাব তোমাদের উপর এসে পড়ত (অথবা তোমাদের কেউ অব্যাহতি পেত না।) এটা তো তার দয়া ও মেহেরবানী যে, তিনি তোমাদের উক্ত মহা অপরাধকে ক্ষমা করে দিয়েছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি